৪১/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২১৬ - আকীকা
কন্যা সন্তানের ‘আক্বীক্বাহ্
সুনানে আন-নাসায়ী : ৪২১৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২১৬
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: قَالَ عَمْرٌو عَنْ عَطَاءٍ، عَنْ حَبِيبَةَ بِنْتِ مَيْسَرَةَ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ»
উম্মু কুর্য (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের 'আক্বীক্বায় একই রকমের দুটি বকরি, মেয়ে সন্তানের 'আক্বীক্বায় একটি বকরি যাবাহ করতে হবে।
