৪১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২১২ - আকীকা
সুনানে আন-নাসায়ী : ৪২১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২১২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ فَقَالَ: «لَا يُحِبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ الْعُقُوقَ»، وَكَأَنَّهُ كَرِهَ الِاسْمَ، قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا نَسْأَلُكَ أَحَدُنَا يُولَدُ لَهُ، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْ وَلَدِهِ، فَلْيَنْسُكْ عَنْهُ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ» قَالَ دَاوُدُ سَأَلْتُ زَيْدَ بْنَ أَسْلَمَ عَنِ الْمُكَافَأَتَانِ قَالَ: «الشَّاتَانِ الْمُشَبَّهَتَانِ تُذْبَحَانِ جَمِيعًا»
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
'আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে, তাঁর দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে 'আক্বীক্বাহ্ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: আল্লাহ তা'আলা বাবা-মায়ের অবাধ্যতাকে পছন্দ করেন না, সম্ভবত তিনি এই ['আক্বীক্বাহ্] নামকে অপছন্দ করলেন। ঐ ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) আমরা আপনার নিকট জানতে চাই, কারো সন্তান হলে সন্তানের পক্ষ হতে যা যাবাহ করা হয় সেই সম্পর্কে।তিনি (ﷺ) বললেন: যে ব্যক্তি নিজ সন্তানের পক্ষ হতে যাবাহ করতে চায়, সে যেন ছেলে সন্তানের পক্ষ হতে একই ধরনের দু'টি বকরি যাবাহ করে এবং মেয়ে সন্তানের পক্ষ হতে একটি বকরি যাবাহ করে। রাবী দাউদ (রহঃ) বলেন : আমি যায়দ ইবনু আসলাম (রহঃ)-এর নিকট জিজ্ঞেস করলাম একই ধরনের অর্থ কী? তিনি বললেন : "দেখতে একই রকম এবং একত্রে যাবাহ করা হয়"।
কেননা এরই যমধাতু হতে উৎপন্ন ‘উকুক’-এর অর্থ পিতামাতার অবাধ্যতা করা। কিন্তু বহু হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক এ নামের ব্যবহার পাওয়া যায়। কাজেই বলতে হবে, এ অপছন্দ করার বিষয়টি রাবীর ধারণা। খুব সম্ভবত মহানবী (ﷺ) এ স্থলে পিতামাতার অবাধ্যতার কথাটি তুলেছেন প্রসঙ্গক্রমে, যেহেতু উভয় শব্দ একই ধাতু হতে উৎপন্ন হয় এবং বিশেষত এ কারণে যে, ‘আকীকা সাধারণত পিতামাতাই দিয়ে থাকে।
