২৬/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ سَيْفٍ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: حَضَرْنَا مَعَ ابْنِ عَبَّاسٍ جَنَازَةَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَرِفَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: هَذِهِ مَيْمُونَةُ إِذَا رَفَعْتُمْ جَنَازَتَهَا، فَلَا تُزَعْزِعُوهَا، وَلَا تُزَلْزِلُوهَا، «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مَعَهُ تِسْعُ نِسْوَةٍ، فَكَانَ يَقْسِمُ لِثَمَانٍ، وَوَاحِدَةٌ لَمْ يَكُنْ يَقْسِمُ لَهَا»
আমরা ইবনু 'আব্বাস (রাঃ)-এর সঙ্গে 'সারিফ' নামক স্থানে নাবী (ﷺ)-এর স্ত্রী মায়মূনাহ্ (রাঃ)-এর জানাযায় উপস্থিত হলাম। ইবনু 'আব্বাস (রাঃ) বললেন: ইনি মায়মূনাহ্ (রাঃ)। তোমরা যখন তাঁর জানাযাহ্ উত্তোলন করবে তখন তা অধিক ঝাঁকাবে না কিংবা হেলাবে না। কেননা রাসূলুল্লাহ (ﷺ)-এর নয়জন স্ত্রী ছিলেন, তিনি আটজনের জন্য সময় বণ্টন করতেন, আর একজনের জন্য বণ্টন করতেন না।
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ تِسْعُ نِسْوَةٍ يُصِيبُهُنَّ إِلَّا سَوْدَةَ، فَإِنَّهَا وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ»
রাসূলুল্লাহ (ﷺ) নয়জন স্ত্রী রেখে ইন্তিকাল করেছেন। তাঁদের সাথে তিনি মিলিত হতেন, সাওদা (রাঃ) ছাড়া। কেননা তিনি তাঁর দিন-রাত 'আয়িশাহ্ (রাঃ)-কে দান করেছিলেন।
[১] মক্কা হতে দশ মাইল দূরত্বে অবস্থিত একটি স্থানে। এ একই স্থানে রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বিবাহ করেন এবং মিলিত হন এবং এ স্থানেই তাঁর ওফাত হয়।
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ الْوَاحِدَةِ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ»
ক্বাতাদাহ্ (রহঃ) হতে বর্ণিত। আনাস (রাঃ) বর্ণনা করেন, নাবী (ﷺ) একই রাতে তাঁর সব স্ত্রীদের কাছে যেতেন। তখন তাঁর নয়জন স্ত্রী ছিলেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أَغَارُ عَلَى اللَّاتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقُولُ: أَوَتَهَبَ الْحُرَّةُ نَفْسَهَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ} [الأحزاب: 51] قُلْتُ: «وَاللَّهِ مَا أَرَى رَبَّكَ إِلَّا يُسَارِعُ لَكَ فِي هَوَاكَ»
যে মহিলাগণ নাবী (ﷺ)-এর কাছে তাদের নিজেদেরকে হেবা করতেন, আমি তাদের এ কাজকে আত্মমর্যাদাবোধের পরিপন্থী মনে করে বলতাম, কোনো স্বাধীন নারী কি নিজেকে হেবা করতে পারে!তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন: تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ “আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনার নিকট থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন।” (সূরা আল আহ্যা-ব ৩৩: ৫১)তখন আমি বললাম : আমি দেখছি, আপনার রব আপনার ইচ্ছা দ্রুত পূর্ণ করেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: أَنَا فِي الْقَوْمِ إِذْ قَالَتِ امْرَأَةٌ: إِنِّي قَدْ وَهَبْتُ نَفْسِي لَكَ يَا رَسُولَ اللَّهِ، فَرَأْ فِيَّ رَأْيَكَ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: زَوِّجْنِيهَا، فَقَالَ: «اذْهَبْ، فَاطْلُبْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ»، فَذَهَبَ فَلَمْ يَجِدْ شَيْئًا وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ: «أَمَعَكَ مِنْ سُوَرِ الْقُرْآنِ شَيْءٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَزَوَّجَهُ بِمَا مَعَهُ مِنْ سُوَرِ الْقُرْآنِ»
আমি সাহাবীদের মধ্যে উপস্থিত ছিলাম। এ সময় একজন মহিলা বলে উঠলো: হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি আমাকে আপনার নিকট হেবা করলাম, এখন আমার বিষয়ে আপনার অভিমত ব্যক্ত করুন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: একে আমার সাথে বিবাহ দিন। তিনি (ﷺ) বললেন : যাও, একটি লোহার আংটি হলেও [নিয়ে এসো)। সে ব্যক্তি গেল, কিন্তু কিছুই পেল না। এমনকি একটি লোহার আংটিও না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কি কোরআনের সূরা থেকে কিছু মুখস্থ আছে? সে বলল: হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন কোরআনের যে সব সূরা তার মুখস্থ ছিল, সে সবের বিনিময়ে তার কাছে বিবাহ দেন।
২৬/২. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهَا حِينَ أَمَرَهُ اللَّهُ أَنْ يُخَيِّرَ أَزْوَاجَهُ، قَالَتْ عَائِشَةُ: فَبَدَأَ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا، فَلَا عَلَيْكِ أَنْ لَا تُعَجِّلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ»، قَالَتْ: وَقَدْ عَلِمَ أَنَّ أَبَوَيَّ لَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ} [الأحزاب: 28]، فَقُلْتُ: فِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) নবী (ﷺ)-এর স্ত্রী 'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর স্ত্রীগণের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ইখতিয়ারের আদেশ করলেন। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দিয়েই আরম্ভ করলেন।তিনি (ﷺ) বললেন: আমি তোমার নিকট একটি কথা বলব, কিন্তু তুমি সে ব্যাপারে তোমার মাতাপিতার পরামর্শ গ্রহণের পূর্বে হঠাৎ সে সম্বন্ধে মতামত প্রকাশ করবে না। কারণ তিনি জানতেন, আমার মাতাপিতা তাঁর কাছ থেকে বিচ্ছেদের অনুমতি আমাকে দেবেন না, তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন [কোরআনের ভাষায়]: “হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে বলুন, যদি তোমরা পার্থিব জীবন এবং এর সাজসজ্জা কামনা কর, তবে এসো, আমি তোমাদের ভোগ-সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় দিই"- (সূরা আল আহযাব ৩৩: ২৮)। আমি বললাম: এ ব্যাপারে আমি আমার পিতামাতার নিকট পরামর্শ করব। আমি তো আল্লাহ, আল্লাহর রাসূল এবং আখিরাতের জীবন কামনা করি।
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ الْعَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبَا الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «قَدْ خَيَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ، أَوْكَانَ طَلَاقًا»
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদেরকে তাঁর নিকট থাকবে কি থাকবে না- সে ব্যাপারে ইখতিয়ার দিলেও তাতে তাঁরা তালাক হননি।
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ إِسْمَعِيلَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «خَيَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاخْتَرْنَاهُ، فَلَمْ يَكُنْ طَلَاقًا»
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে 'ইখতিয়ার' দিলে আমরা তাঁকেই গ্রহণ করলাম। তা তালাক হিসেবে গণ্য হয়নি।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ: حَفِظْنَاهُ مِنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أُحِلَّ لَهُ النِّسَاءُ»
'আত্বা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 'আয়িশাহ্ (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত পর্যন্ত যে কোনো মহিলা তাঁর জন্য বৈধ ছিল।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ وَهُوَ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَحَلَّ اللَّهُ لَهُ أَنْ يَتَزَوَّجَ مِنَ النِّسَاءِ مَا شَاءَ»
রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ তাঁর (নবীর) জন্য যে কোনো নারীকে বিবাহ করা হালাল করেছিলেন।