২৬/২. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ তাঁর রসূলের ওপর যা ফার্য করেছেন এবং অন্যদের জন্য যা হারাম করেছেন- আল্লাহর ইচ্ছায় তাঁর নৈকট্য বৃদ্ধির উদ্দেশে
সুনানে নাসাঈ : ৩২০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهَا حِينَ أَمَرَهُ اللَّهُ أَنْ يُخَيِّرَ أَزْوَاجَهُ، قَالَتْ عَائِشَةُ: فَبَدَأَ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا، فَلَا عَلَيْكِ أَنْ لَا تُعَجِّلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ»، قَالَتْ: وَقَدْ عَلِمَ أَنَّ أَبَوَيَّ لَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ} [الأحزاب: 28]، فَقُلْتُ: فِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ
আবূ সালামা ইব্ন আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
আбу সালামা ইবন আবদুর রহমান (রহঃ) নবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেন। আল্লাহ তা'আলা রসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর স্ত্রীগণের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ইখতিয়ারের আদেশ করলেন। আয়েশা (রাঃ) বলেন, তখন রসূলুল্লাহ (ﷺ) আমাকে দিয়েই আরম্ভ করলেন। তিনি (ﷺ) বললেন: আমি তোমার নিকট একটি কথা বলব, কিন্তু তুমি সে ব্যাপারে তোমার মাতাপিতার পরামর্শ গ্রহণের পূর্বে হঠাৎ সে সম্বন্ধে মতামত প্রকাশ করবে না। কারণ তিনি জানতেন, আমার মাতাপিতা তার কাছ থেকে বিচ্ছেদের অনুমতি আমাকে দেবেন না, তারপর রসূলুল্লাহ (ﷺ) বললেন [কুরআনের ভাষায়]:يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ“হে নবি! আপনি আপনার স্ত্রীগণকে বলুন, যদি তোমরা পার্থিব জীবন এবং এর সাজসজ্জা কামনা কর, তবে এসো, আমি তোমাদের ভোগ-সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় দিই"- (সূরা আল আহযাব ৩৩: ২৮)।আমি বললাম: এ ব্যাপারে আমি আমার পিতামাতার নিকট পরামর্শ করব। আমি তো আল্লাহ, আল্লাহর রসূল এবং আখিরাতের জীবন কামনা করি।
