২৬/১. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (সাঃ)-এর বিবাহ সম্পর্কীয় এবং তাঁর স্ত্রীগণ। মহান ও মহীয়ান আল্লাহ তাঁর নাবী (সাঃ)-এর জন্য যা হালাল করেছেন কিন্তু তাঁর সৃষ্টির জন্য হারাম করেছেন তাঁর [রসূলুল্লাহ (সাঃ)-এর] অত্যধিক সম্মান ও ফাযীলাত প্রকাশের উদ্দেশে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৯৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أَغَارُ عَلَى اللَّاتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقُولُ: أَوَتَهَبَ الْحُرَّةُ نَفْسَهَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ} [الأحزاب: 51] قُلْتُ: «وَاللَّهِ مَا أَرَى رَبَّكَ إِلَّا يُسَارِعُ لَكَ فِي هَوَاكَ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

যে মহিলাগণ নবী (ﷺ)-এর কাছে তাঁদের নিজেদেরকে হেবা করতেন, আমি তাঁদের এ কাজকে আত্মমর্যাদাবোধের পরিপন্থী মনে করে বলতাম, কোনো স্বাধীন নারী কি নিজেকে হেবা করতে পারে! তখন আল্লাহ তা’আলা নাযিল করলেনঃتُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ“আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনার নিকট থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন।” (সূরা আল আহযাব ৩৩: ৫১)তখন আমি বললাম : আমি দেখছি, আপনার রব আপনার ইচ্ছা দ্রুত পূর্ণ করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন