২০/১২. অধ্যায়ঃ
তাহাজ্জুদের সলাত কোন্ দু'আ দ্বারা শুরু করা হবে?
সুনানে নাসাঈ : ১৬২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬২৫
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: أَنْبَأَنَا عُمَرُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: بِأَيِّ شَيْءٍ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ صَلَاتَهُ؟ قَالَتْ: كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلَاتَهُ قَالَ: «اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اللَّهُمَّ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ»
আবূ সালামা ইব্ন আব্দুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-এর কাছে প্রশ্ন করলাম, নবী (ﷺ) কোন দোয়া দ্বারা তাহাজ্জুদের সালাত শুরু করতেন। তিনি বললেন, যখন তিনি রাতে ঘুম থেকে জাগতেন তাঁর সালাত এ দোয়া পড়ে শুরু করতেন-"আল্লাহুম্মা রব্বা জিবরীল ওয়া মীকাঈল ওয়া ইসরাফীল ফাত্বিরাস্ সামাওয়াতি ওয়াল আরজি আলিমাল গাইবি ওয়াশাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফিহি ইয়াখতালিফুনা আল্লাহুম্মাহদিনী লিমা-খতুলিফা ফিহি মিনাল হাক্কি ইন্নাকা তাহদী মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম"(হে আল্লাহ! হে জিবরীল, মীকাঈল ও ইসরাফীল-এর রব, হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, হে প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী! তুমিই তোমার বান্দাদের মতপার্থক্য ফায়সালা করে দিবে। হে আল্লাহ! সত্যের সম্পর্কে যে ইখতিলাফ করা হচ্ছে, এ সম্পর্কে আমাকে সরল সঠিক পথ দেখাও। কারণ তুমি যাকে চাও, সরল পথ দেখাও।)
