২০/১২. অধ্যায়ঃ

তাহাজ্জুদের সলাত কোন্ দু'আ দ্বারা শুরু করা হবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬২৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قُلْتُ وَأَنَا فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَاللَّهِ لَأَرْقُبَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَلَاةٍ حَتَّى أَرَى فِعْلَهُ، فَلَمَّا صَلَّى صَلَاةَ الْعِشَاءِ وَهِيَ الْعَتَمَةُ، اضْطَجَعَ هَوِيًّا مِنَ اللَّيْلِ، ثُمَّ اسْتَيْقَظَ فَنَظَرَ فِي الْأُفُقِ، فَقَالَ: " {رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا} [آل عمران: 191] حَتَّى بَلَغَ {إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ} [آل عمران: 194]، ثُمَّ أَهْوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فِرَاشِهِ، فَاسْتَلَّ مِنْهُ سِوَاكًا، ثُمَّ أَفْرَغَ فِي قَدَحٍ مِنْ إِدَاوَةٍ عِنْدَهُ مَاءً فَاسْتَنَّ، ثُمَّ قَامَ فَصَلَّى حَتَّى قُلْتُ: قَدْ صَلَّى قَدْرَ مَا نَامَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى قُلْتُ: قَدْ نَامَ قَدْرَ مَا صَلَّى، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ كَمَا فَعَلَ أَوَّلَ مَرَّةٍ، وَقَالَ مِثْلَ مَا قَالَ، فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ قَبْلَ الْفَجْرِ "

হুমায়দ ইব্ন আব্দুর রহমান ইব্‌ন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর একজন সাহাবী বলেন, আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সফরে থাকাকালীন মনে মনে বললাম যে, আমি নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের প্রতি অত্যধিক মনোযোগ সহকারে লক্ষ্য রাখবো, যাতে তাঁর আমল দেখতে পারি। যখন তিনি ইশার সালাত আদায় করে নিলেন যাকে আতামা-ও বলা হয়; দীর্ঘ রাত পর্যন্ত শুয়ে থাকলেন। অতঃপর জাগ্রত হয়ে আকাশের দিগন্তের প্রতি দৃষ্টিপাত করলেন এবং “হে আমাদের প্রতিপালক! তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি ..... নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না"- (সূরা আলে ইমরান ৩ : ১৯১-১৯৪) পর্যন্ত তিলাওয়াত করলেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বিছানার দিকে হাত বাড়িয়ে তার নিচ থেকে একটি মিসওয়াক বের করলেন এবং তাঁর কাছে রাখা একটি পানির পাত্র থেকে লোটায় পানি ঢাললেন। তারপর মিসওয়াক করলেন এবং দাঁড়িয়ে সালাত আদায় করলেন। আমি মনে মনে ধারণা করলাম যে, তিনি যে পরিমাণ সময় ঘুমিয়ে ছিলেন, সে পরিমাণ সময় সালাত আদায় করলেন। পুনরায় ঘুমিয়ে গেলেন, আমি মনে মনে ধারণা করলাম যে, তিনি যে পরিমাণ সালাত আদায় করেছিলেন সে পরিমাণ সময় ঘুমালেন। অতঃপর জাগ্রত হয়ে প্রথমবার যেরূপ করেছিলেন তদ্রূপ করলেন এবং যা যা বলেছিলেন তা বললেন। রাসূলুল্লাহ (ﷺ) ফজরের আগ পর্যন্ত অনুরূপ তিনবার করেছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন