২০/১৩. অধ্যায়ঃ
আল্লাহর রসূল (সাঃ)-এর রাতের সলাতের উল্লেখ
সুনানে নাসাঈ : ১৬২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬২৮
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: عَنْ أَبِيهِ، أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ يَعْلَى بْنَ مَمْلَكٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي الْعَتَمَةَ، ثُمَّ يُسَبِّحُ، ثُمَّ يُصَلِّي بَعْدَهَا مَا شَاءَ اللَّهُ مِنَ اللَّيْلِ، ثُمَّ يَنْصَرِفُ فَيَرْقُدُ مِثْلَ مَا صَلَّى، ثُمَّ يَسْتَيْقِظُ مِنْ نَوْمِهِ ذَلِكَ فَيُصَلِّي مِثْلَ مَا نَامَ، وَصَلَاتُهُ تِلْكَ الْآخِرَةُ تَكُونُ إِلَى الصُّبْحِ»
ইব্ন আবূ মুলায়কা (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়ালা ইবনু মামলাক (রহঃ) উম্মু সালমা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তিনি (ﷺ) ইশার সালাত আদায় করে তাসবীহ পড়তেন। অতঃপর রাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা হত ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতেন। আবার ফিরে এসে যে পরিমাণ সময় সালাত আদায় করেছিলেন সে পরিমাণ সময় ঘুমিয়ে থাকতেন। আবার সে নিদ্রা থেকে জেগে যে পরিমাণ সময় ঘুমিয়ে ছিলেন সে পরিমাণ সময় সালাত আদায় করতেন। তাঁর শেষবারের সালাত ফজর পর্যন্ত প্রলম্বিত হত।
