২০/১৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৬২৯ - তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
আল্লাহর রাসূল (ﷺ)-এর রাতের সলাতের উল্লেখ
সুনানে আন-নাসায়ী : ১৬২৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৬২৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ صَلَاتِهِ، فَقَالَتْ: مَا لَكُمْ وَصَلَاتَهُ؟ «كَانَ يُصَلِّي ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى، ثُمَّ يُصَلِّي قَدْرَ مَا نَامَ، ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى حَتَّى يُصْبِحَ»، ثُمَّ نَعَتَتْ لَهُ قِرَاءَتَهُ، فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়া'লা ইবনু মামলাক (রহঃ) হতে বর্ণিত। তিনি নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামাহ্ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কোরআন তিলাওয়াত এবং তাঁর সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা তাঁর সালাত সম্পর্কে জেনে কি করবে? তিনি সালাত আদায় করতেন এবং যে পরিমাণ সময় সালাত আদায় করছিলেন সে পরিমাণ সময় ঘুমিয়ে থাকতেন। আবার যে পরিমাণ সময় ঘুমাতেন সে পরিমাণ সময় সালাত আদায় করতেন। অতঃপর যে পরিমাণ সময় সালাত আদায় করছিলেন সে পরিমাণ ঘুমিয়ে থাকতেন সকাল পর্যন্ত। অতঃপর তিনি ইয়া'লা (রহঃ)-এর কাছে ক্বিরাআত সম্পর্কে বললেন তিনি থেমে থেমে স্পষ্টভাবে কোরআন পাঠ করতেন।
