২০/১৬. অধ্যায়ঃ
সারারাত জাগরণ
সুনানে নাসাঈ : ১৬৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৩৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، وَبَقِيَّةُ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي حَمْزَةَ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابِ بْنِ الْأَرَتِّ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ أَنَّهُ رَاقَبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَةَ كُلَّهَا حَتَّى كَانَ مَعَ الْفَجْرِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاتِهِ جَاءَهُ خَبَّابٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَابُي أَنْتَ وَأُمِّي، لَقَدْ صَلَّيْتَ اللَّيْلَةَ صَلَاةً مَا رَأَيْتُكَ صَلَّيْتَ نَحْوَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَلْ، إِنَّهَا صَلَاةُ رَغَبٍ وَرَهَبٍ سَأَلْتُ رَبِّي عَزَّ وَجَلَّ فِيهَا ثَلَاثَ خِصَالٍ، فَأَعْطَانِي اثْنَتَيْنِ وَمَنَعَنِي وَاحِدَةً، سَأَلْتُ رَبِّي عَزَّ وَجَلَّ أَنْ لَا يُهْلِكَنَا بِمَا أَهْلَكَ بِهِ الْأُمَمَ قَبْلَنَا، فَأَعْطَانِيهَا، وَسَأَلْتُ رَبِّي عَزَّ وَجَلَّ أَنْ لَا يُظْهِرَ عَلَيْنَا عَدُوًّا مِنْ غَيْرِنَا، فَأَعْطَانِيهَا، وَسَأَلْتُ رَبِّي أَنْ لَا يَلْبِسَنَا شِيَعًا، فَمَنَعَنِيهَا»
খাব্বাব ইব্ন আরাত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে শরীক ছিলেন।একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে সারারাত গভীর মনোযোগ সহকারে ফজর পর্যন্ত তাঁর প্রতি লক্ষ্য রাখেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) নিজ সালাত শেষে সালাম ফিরালেন, খব্বাব (রাঃ) তাঁর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমার মাতা-পিতা আপনার জন্যে কুরবান হোক। আপনি আজ রাতে এত দীর্ঘক্ষণব্যাপী সালাত আদায় করলেন যে, আপনাকে আমি এর আগে এত দীর্ঘক্ষণব্যাপী সালাত আদায় করতে দেখিনি।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ; তা ছিল আশা-নিরাশার সালাত। আমি আমার রবের সমীপে তিনটি বিষয়ের প্রার্থনা করেছিলাম, তিনি দুটি বিষয়ের প্রার্থনা কবুল করেছেন আর একটি বিষয়ের অস্বীকৃতি জানিয়েছেন। আমি আমার রবের কাছে প্রার্থনা করেছিলাম, তিনি যেন আমাদের আগের উম্মতদের ন্যায় আমাদের শাস্তি দিয়ে ধ্বংস করে না দেন। তিনি আমার এ দোয়া কবুল করেছেন। আমি আমার রবের সমীপে দোয়া করেছিলাম তিনি যেন আমাদের ওপরে আমাদের বিপক্ষ (বিধর্মী) শক্তিসমূহকে বিজয়ী না করেন। তিনি আমার এ দোয়াও কবুল করেছেন। আমি আমার রবের কাছে এও প্রার্থনা করেছিলাম যে, তিনি যেন আমাদের বিভিন্ন দলে বিভক্ত করে না দেন। কিন্তু তিনি আমার এ দোয়া কবুল করেননি।
