২০/১৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৬৩৯ - তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
সারারাত জাগরণ সম্পর্কে ‘আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় মতপার্থক্য
সুনানে আন-নাসায়ী : ১৬৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৬৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «كَانَ إِذَا دَخَلَتِ الْعَشْرُ أَحْيَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَشَدَّ الْمِئْزَرَ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাসরূক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, 'আয়িশাহ্ (রাঃ) বলেছেন, যখন রমাযানের শেষ দশদিন আসত তখন রাসূলুল্লাহ (ﷺ) রাতে 'ইবাদাতের জন্যে জাগতেন এবং তাঁর পরিবারবর্গকেও জাগাতেন আর লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন।
