২০/১৭. অধ্যায়ঃ
সারারাত জাগরণ সম্পর্কে 'আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ : ১৬৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَقَ، قَالَ: أَتَيْتُ الْأَسْوَدَ بْنَ يَزِيدَ، وَكَانَ لِي أَخًا صَدِيقًا، فَقُلْتُ: يَا أَبَا عَمْرٍو حَدِّثْنِي مَا حَدَّثَتْكَ بِهِ أُمُّ الْمُؤْمِنِينَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَتْ: «كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِي آخِرَهُ»
আবূ ইসহাক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার আসওয়াদ ইবন ইয়াজিদ (রহঃ)-এর নিকট আসলাম। তিনি সম্পর্কে আমার ভাই এবং বন্ধু ছিলেন। আমি তাঁকে বললাম, হে আবু আমর (রহঃ)! উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) আপনার নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে যা যা বলেছেন তা আপনি আমার কাছে বলেন। আবু আমর (রহঃ) বললেন, আয়িশা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) রাতের প্রথম দিকে নিদ্রা যেতেন এবং শেষের দিকে জাগ্রত হয়ে ইবাদত করতেন।
