২০/২৬. অধ্যায়ঃ
রাতের সলাত কিভাবে আদায় করতে হবে?
সুনানে নাসাঈ : ১৬৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৭১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। রাতে সালাত দুই রাকাত দুই রাকাত (করে আদায় করবে)। যখন তুমি ফজর হয়ে যাওয়ার ভয় করবে তখন এক রাকাত বিতর আদায় করে নিবে।
