২০/২৭. অধ্যায়ঃ
বিতর সলাতের আদেশ
সুনানে নাসাঈ : ১৬৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৭৫
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ عَاصِمٍ وَهُوَ ابْنُ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «يَا أَهْلَ الْقُرْآنِ، أَوْتِرُوا، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার বিতরের সালাত আদায় করলেন। অতঃপর বললেন, হে কুরআনধারীগণ! তোমরা বিতরের সালাত আদায় কর। কারণ আল্লাহ তা’আলা স্বয়ং বিজোড় এবং তিনি বিজোড় ভালোবাসেন।
