২০/৩২. অধ্যায়ঃ

ফাজরের আযানের পর বিতরের সলাত আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৮৫

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عِديٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، فَأُقِيمَتِ الصَّلَاةُ فَجَعَلُوا يَنْتَظِرُونَهُ فَجَاءَ، فَقَالَ: إِنِّي كُنْتُ أُوتِرُ، قَالَ: وَسُئِلَ عَبْدُ اللَّهِ، هَلْ بَعْدَ الْأَذَانِ وِتْرٌ؟ قَالَ: نَعَمْ، وَبَعْدَ الْإِقَامَةِ، وَحَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ «نَامَ عَنِ الصَّلَاةِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى»

ইবরাহীমের পিতা মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আমর ইবন শুরাহবীল (রাঃ)-এর মসজিদে ছিলেন। ইতোমধ্যে সালাতের ইকামত বলা হলো। মুসল্লিরা তাঁর অপেক্ষা করছিল। তিনি এসে বললেন, আমি বিতরের সালাত আদায় করেছিলাম।আর তিনি বললেন, আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-কে প্রশ্ন করা হয়েছিল, ফজরের আজানের পরে কি বিতরের সালাত আদায় করা যায়? তিনি বলেছিলেন, হ্যাঁ, ইকামতের পরেও আদায় করা যায়।আর নবী (ﷺ) থেকে হাদিস বর্ণনা করলেন যে, তিনি একবার ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে পড়েছিলেন। অতঃপর সূর্য উদয় হয়ে গেলে তিনি ফজরের সালাত আদায় করে নিয়েছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন