২০/৩৯. অধ্যায়ঃ
বিত্রের সলাতের ব্যাপারে ইবনু 'আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসে হাবীব ইবনু সাবিত-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭০৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ «قَامَ مِنَ اللَّيْلِ فَاسْتَنَّ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ فَاسْتَنَّ، ثُمَّ تَوَضَّأَ فَصَلَّى رَكْعَتَيْنِ حَتَّى صَلَّى سِتًّا، ثُمَّ أَوْتَرَ بِثَلَاثٍ، وَصَلَّى رَكْعَتَيْنِ»
আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, অতঃপর মিসওয়াক করে দুই রাকাত সালাত আদায় করলেন। পরে শুয়ে গেলেন এরপর জেগে মিসওয়াক করলেন, অতঃপর ওজু করে দুই রাকাত সালাত আদায় করলেন, এভাবে ছয় রাকাত পর্যন্ত সালাত আদায় করলেন। অতঃপর তিন রাকাত বিতরের সালাত আদায় করলেন। অতঃপর দুই রাকাত সালাত আদায় করলেন।
