২০/৩৯. অধ্যায়ঃ
বিত্রের সলাতের ব্যাপারে ইবনু 'আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসে হাবীব ইবনু সাবিত-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭০৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ فَتَوَضَّأَ وَاسْتَاكَ وَهُوَ يَقْرَأُ هَذِهِ الْآيَةَ حَتَّى فَرَغَ مِنْهَا {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ}، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ عَادَ فَنَامَ حَتَّى سَمِعْتُ نَفْخَهُ، ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَاكَ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَاكَ وَصَلَّى رَكْعَتَيْنِ وَأَوْتَرَ بِثَلَاثٍ»،
আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একরাতে নবী (ﷺ)-এর নিকট ছিলাম। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে ওজু এবং মিসওয়াক করলেন এবং (সূরা আলে ইমরান ১৯০ নং) (إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ}) পর্যন্ত তিলাওয়াত করলেন।তারপর দু' রাকাত সালাত আদায় করলেন এবং বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, আমি তাঁর নাক ডাকার শব্দ শুনতে পেলাম। অতঃপর জাগ্রত হয়ে ওজু ও মিসওয়াক করলেন এবং দু' রাকাত সালাত আদায় করলেন। পুনরায় শুয়ে পড়লেন। আবার জাগ্রত হয়ে ওজু ও মিসওয়াক করলেন। অতঃপর দু' রাকাত সালাত আদায় করলেন এবং তিন রাকাত বিতর পড়লেন।
