২০/৪৩. অধ্যায়ঃ

নয় রাক'আত বিত্র কিভাবে আদায় করবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭২০

أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ، عَنْ عَبْدَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: «كُنَّا نُعِدُّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِوَاكَهُ وَطَهُورَهُ فَيَبْعَثُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَسْتَاكُ وَيَتَوَضَّأُ وَيُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ لَا يَجْلِسُ فِيهِنَّ إِلَّا عِنْدَ الثَّامِنَةِ، وَيَحْمَدُ اللَّهَ، وَيُصَلِّي عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَدْعُو بَيْنَهُنَّ، وَلَا يُسَلِّمُ تَسْلِيمًا، ثُمَّ يُصَلِّي التَّاسِعَةَ وَيَقْعُدُ ـ وَذَكَرَ كَلِمَةً نَحْوَهَا ـ وَيَحْمَدُ اللَّهَ وَيُصَلِّي عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَدْعُو ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ قَاعِدٌ»

সা‘দ ইব্‌ন হিশাম (রাঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য মিসওয়াক এবং ওযুর পানি তৈরি করে রাখতাম। রাতের যে অংশে তাঁকে জাগ্রত করার আল্লাহর তা’আলার ইচ্ছা হত সে অংশে তাঁকে জাগ্রত করে দিতেন। (জাগ্রত হয়ে) তিনি মিসওয়াক এবং ওযু করতেন ও নয় রাকাত সালাত আদায় করতেন। শুধুমাত্র অষ্টম রাকাতে বসতেন এবং আল্লাহর প্রশংসা ও নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ করতেন এবং দোয়া করতেন, সালাম ফিরাতেন না।অতঃপর নবম রাকাত আদায় করতেন এবং বসে যেতেন, অনুরূপভাবে আল্লাহর যিকর করতেন, তাঁর প্রশংসা করতেন এবং নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ করতেন ও দোয়া করতেন। অতঃপর এমনিভাবে সালাম ফিরাতেন যা আমরা শুনতে পেতাম। অতঃপর বসা অবস্থায় দুই রাকাত সালাত আদায় করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন