২০/৪৩. অধ্যায়ঃ

নয় রাক'আত বিত্র কিভাবে আদায় করবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭২১

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، أَنَّ سَعْدَ بْنَ هِشَامِ بْنِ عَامِرٍ لَمَّا أَنْ قَدِمَ عَلَيْنَا أَخْبَرَنَا، أَنَّهُ أَتَى ابْنَ عَبَّاسٍ فَسَأَلَهُ عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَلَا أَدُلُّكَ أَوْ أَلَا أُنَبِّئُكَ بِأَعْلَمِ أَهْلِ الْأَرْضِ بِوِتْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: مَنْ، قَالَ: عَائِشَةُ، فَأَتَيْنَاهَا فَسَلَّمْنَا عَلَيْهَا، وَدَخَلْنَا فَسَأَلْنَاهَا، فَقُلْتُ: أَنْبِئِينِي عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كُنَّا نُعِدُّ لَهُ سِوَاكَهُ وَطَهُورَهُ فَيَبْعَثُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ وَيَتَوَضَّأُ، ثُمَّ يُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ لَا يَقْعُدُ فِيهِنَّ إِلَّا فِي الثَّامِنَةِ، فَيَحْمَدُ اللَّهَ وَيَذْكُرُهُ وَيَدْعُو، ثُمَّ يَنْهَضُ وَلَا يُسَلِّمُ، ثُمَّ يُصَلِّي التَّاسِعَةَ فَيَجْلِسُ، فَيَحْمَدُ اللَّهَ وَيَذْكُرُهُ وَيَدْعُو، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ فَتِلْكَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَا بُنَيَّ، فَلَمَّا أَسَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَخَذَ اللَّحْمَ أَوْتَرَ بِسَبْعٍ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ مَا يُسَلِّمُ فَتِلْكَ تِسْعًا أَيْ بُنَيَّ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلَاةً أَحَبَّ أَنْ يُدَاوِمَ عَلَيْهَا»

যুরারাহ ইব্‌ন আওফা (রহঃ) হতে বর্ণিতঃ

সা’দ ইবন হিশাম আমাদের নিকট এসে বললেন যে, তিনি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিতরের সালাত সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি বললেন, আমি কি তোমাকে সন্ধান দিব না? অথবা (তিনি বললেন) আমি কি তোমাকে ধরাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিতরের সালাত সম্পর্কে অধিক জানা ব্যক্তির খবর দিব না। আমি বললাম, তিনি কে? তিনি বললেন, আয়িশা (রাঃ)। তখন আমরা তাঁর কাছে আসলাম এবং তাঁকে সালাম করে তাঁর ঘরে প্রবেশ করলাম এবং তাঁকে প্রশ্ন করলাম। আমি বললাম, আপনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিতরের সালাত সম্বন্ধে বলুন।তিনি বললেন, আমরা তাঁর জন্য তাঁর মিসওয়াক এবং ওজুর পানি তৈরি করে রাখতাম। আল্লাহ তা’আলা তাঁকে রাতে যখন জাগাতে ইচ্ছা করতেন জাগিয়ে দিতেন। তিনি মিসওয়াক করে ওজু করতেন এবং নয় রাকাত সালাত আদায় করতেন। শুধুমাত্র অষ্টম রাকাতে বসতেন। (বসে) আল্লাহ তা’আলার প্রশংসা করতেন এবং তাঁর জিকর করতেন আর দোয়া করতেন। এরপর উঠে যেতেন; সালাম ফেরাতেন না। এরপর নবম রাকাত আদায় করতেন এবং বসে যেতেন ও আল্লাহ তা’আলার প্রশংসা বর্ণনা করতেন, তাঁর জিকর এবং দোয়া করতেন। অতঃপর এমনভাবে সালাম ফেরাতেন যা আমরা শুনতে পেতাম। অতঃপর সালাম ফেরানোর পর বসা অবস্থায় দুই রাকাত সালাত আদায় করতেন। হে বৎস! এ হলো মোট এগারো রাকাত। যখন রাসূলুল্লাহ (ﷺ) বয়স্ক হয়ে গেলেন এবং শরীর ভারী হয়ে গেল, তখন তিনি সাত রাকাত আদায় করতেন। তারপর সালাম ফেরানোর পর বসা অবস্থায় দুই রাকাত সালাত আদায় করতেন। হে বৎস! তা হলে মোট নয় রাকাত। আর রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন সালাত আদায় করতেন তা সর্বদা আদায় করতে ভালোবাসতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন