২০/৪১. অধ্যায়ঃ
পাঁচ রাক'আত দ্বারা বিজোড় কিভাবে করতে হবে? হাদীস বর্ণনায় হাকাম-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭১৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِخَمْسٍ وَبِسَبْعٍ لَا يَفْصِلُ بَيْنَهَا بِسَلَامٍ وَلَا بِكَلَامٍ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) পাঁচ রাকাত বিতর আদায় করতেন, সাত রাকাত বিতর আদায় করতেন। ঐ রাকাতগুলোর মধ্যে সালাম ফিরিয়ে কিংবা কথা বলে সালাতকে পৃথক করতেন না।
[১] ওযরের কারণে ইশারায় সালাত আদায় করার অনুমতি আছে।
