২০/৪৮. অধ্যায়ঃ
হাদীস বর্ণনায় শু'বাহ্-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৩৬
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ ابْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ
আব্যা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) "সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা" (সূরা আল-আ'লা ৮৭), "কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন” (সূরা আল-কাফিরুন ১০৯) এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” (সূরা আল-ইখলাস ১১২) দ্বারা বিতরের সালাত আদায় করতেন। আর যখন সালাত থেকে অবসর হয়ে যেতেন তিনবার "সুবহানাল মালিকিল কুদ্দুস” বলতেন।
