২০/৪৯. অধ্যায়ঃ
এ হাদীস বর্ণনায় মালিক ইবনু মিগওয়াল-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৩৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، عَنْ مَالِكٍ، عَنْ زُبَيْدٍ، عَنْ ابْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»،
আবযা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বিতরের সালাতে "সাব্বিহিসমা রব্বিকাল আ'লা" (সূরা আল-আ'লা), "কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন" (সূরা আল-কাফিরুন) এবং "কুল হুওয়াল্লাহু আহাদ" (সূরা আল-ইখলাস) পাঠ করতেন।
