২০/৪৯. অধ্যায়ঃ
এ হাদীস বর্ণনায় মালিক ইবনু মিগওয়াল-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৩৯
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»
আব্দুর রহমান ইব্ন আবযা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বিতরের সালাতে "সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা-" (৮৭. সূরা আল-আ'লা), “কুল ইয়া-আইয়্যুহাল কাফিরুন” (১০৯. সূরা আল কাফিরুন) এবং "কুল হুওয়াল্লাহু আহাদ" (১১২. সূরা আল ইখলাস) পাঠ করতেন।
