২০/৬০. অধ্যায়ঃ
ফাজরের দু' রাক্'আত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি'-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৭০
أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ: إِسْمَعِيلُ حَدَّثَنَا، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: أَخْبَرَتْنِي حَفْصَةُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الصُّبْحِ رَكْعَتَيْنِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
হাফসা (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের (ফরজ) সালাতের পূর্বে দুই রাকাত সুন্নত আদায় করতেন।
