২০/৬৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি দিবারাতে ফার্য ব্যতীত বারো রাক'আত সলাত আদায় করে তার সাওয়াব প্রসঙ্গে এবং উম্মু হাবীবাহ্-এর হাদীস বর্ণনা 'আত্বা-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৯৪
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورِ بْنِ جَعْفَرٍ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ زِيَادٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ دَخَلَ الْجَنَّةَ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দিবা রাতে বারো রাকাত আদায়ে অভ্যস্ত হয়ে যায় সে জান্নাতে প্রবেশ করবে। যুহরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত এবং পরে দুই রাকাত, দুই রাকাত মাগরিবের ফরজ সালাতের পরে, দুই রাকাত ইশার ফরজ সালাতের পরে এবং দুই রাকাত ফজরের ফরজ সালাতের আগে।
