২০/৬৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি দিবারাতে ফার্য ব্যতীত বারো রাক'আত সলাত আদায় করে তার সাওয়াব প্রসঙ্গে এবং উম্মু হাবীবাহ্-এর হাদীস বর্ণনা 'আত্বা-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৯৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى إِسْحَقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ، عَنْ الْمُغِيرَةِ بْنِ زِيَادٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। যে ব্যক্তি দিনরাতে বারো রাকাত আদায়ে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন।চার রাকাত যুহরের ফরজ সালাতের আগে এবং দুই রাকাত যুহরের ফরজ সালাতের পরে, দুই রাকাত মাগরিবের ফরজ সালাতের পরে, দুই রাকাত ইশার ফরজ সালাতের পরে এবং দুই রাকাত ফজরের ফরজ সালাতের আগে।
