২০/৬৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৮০১ - তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
যে ব্যক্তি দিবারাতে ফার্য ব্যতীত বারো রাক‘আত সলাত আদায় করে তার সাওয়াব প্রসঙ্গে এবং উম্মু হাবীবাহ্-এর হাদীস বর্ণনা ‘আত্বা-এর ওপর মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ১৮০১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৮০১
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو الْأَسْوَدِ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي إِسْحَقَ الْهَمْدَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اثْنَتَا عَشْرَةَ رَكْعَةً مَنْ صَلَّاهُنَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ»---[حكم الألباني] ضعيف الإسناد
উম্মু হাবীবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বারো রাক'আত সুন্নাত সালাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্যে জান্নাতে একটি ঘর বানাবেন, চার রাক্'আত যুহরের ফার্য সালাতের আগে, দু' রাক'আত ফার্যের পরে দু' রাক্'আত আসরের ফার্য সালাতের আগে, দু' রাক্'আত মাগরিবের ফার্য সালাতের পরে, দু' রাক্'আত ফজরের ফার্য সালাতের আগে।
