২০/৬৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি দিবারাতে ফার্য ব্যতীত বারো রাক'আত সলাত আদায় করে তার সাওয়াব প্রসঙ্গে এবং উম্মু হাবীবাহ্-এর হাদীস বর্ণনা 'আত্বা-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৮০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮০২
أَخْبَرَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْمُسَيَّبِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَاثْنَتَيْنِ بَعْدَهَا، وَاثْنَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَاثْنَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَاثْنَتَيْنِ قَبْلَ الصُّبْحِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ لَيْسَ بِالْقَوِيِّ»---[حكم الألباني] ضعيف الإسناد
উম্মে হাবীবা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বারো রাকাত সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। চার রাকাত জুহর ফরজ সালাতের আগে, দুই রাকাত ফরজের পরে, দুই রাকাত আসর ফরজ সালাতের পূর্বে, দুই রাকাত মাগরিবের ফরজ সালাতের পরে এবং দুই রাকাত ফজরের ফরজ সালাতের পূর্বে।
