২০/৬৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৮০৩ - তাহাজ্জুদ ও দিনের নফল নামাজ
যে ব্যক্তি দিবারাতে ফার্য ব্যতীত বারো রাক‘আত সলাত আদায় করে তার সাওয়াব প্রসঙ্গে এবং উম্মু হাবীবাহ্-এর হাদীস বর্ণনা ‘আত্বা-এর ওপর মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ১৮০৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৮০৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ عَنْبَسَةَ أَخِي أُمِّ حَبِيبَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: «مَنْ صَلَّى فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً سِوَى الْمَكْتُوبَةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَثِنْتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَثِنْتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَثِنْتَيْنِ قَبْلَ الْفَجْرِ»---[حكم الألباني] ضعيف الإسناد
উম্মু হাবীবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি দিন-রাতে বারো রাক্'আত সালাত আদায় করবে ফার্য সালাত ব্যতীত, তার জন্যে জান্নাতে একটি ঘর বানানো হবে। চার রাক'আত যুহরের ফার্য সালাতের পূর্বে, দু' রাক'আত ফার্যের পরে, দু' রাক'আত আসরের ফার্য সালাতের পূর্বে দু' রাক্'আত মাগরিবের ফার্য সালাতের পরে এবং দু' রাক'আত ফজরের সালাতের পূর্বে।
