২১/২৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি তার তিন সন্তানের মৃত্যুতে সাওয়াবের আশায় ধৈর্যধারণ করে তার প্রতিদান
সুনানে নাসাঈ : ১৮৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৭২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرٌو، قَالَ: حَدَّثَنِي بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عِمْرَانَ بْنِ نَافِعٍ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ احْتَسَبَ ثَلَاثَةً مِنْ صُلْبِهِ دَخَلَ الْجَنَّةَ»، فَقَامَتِ امْرَأَةٌ، فَقَالَتْ: أَوِ اثْنَانِ؟ قَالَ: «أَوِ اثْنَانِ»، قَالَتِ الْمَرْأَةُ: يَا لَيْتَنِي قُلْتُ وَاحِدًا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি তার তিন সন্তানের মৃত্যুতে ধৈর্যের সাথে সওয়াবের প্রত্যাশা করবে সে জান্নাতে প্রবেশ করবে।তখন এক মহিলা দাঁড়িয়ে বলল, যদি দুইজন হয়? তিনি (ﷺ) বললেন, দুইজন হলেও। পরবর্তীতে ঐ মহিলা বললেন, হায়! আমি যদি একজনের কথা বলতাম!
