২১/২৮. অধ্যায়ঃ

পানি ও কুল পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৮১

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، أَنَّ أُمَّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةَ قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَعْطَانَا حَقْوَهُ وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»

উম্মে আতিয়া আনাসারিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

উম্মু আত্বিয়া আল আনসারিয়া (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর মেয়ে মারা গেলে তিনি (ﷺ) আমাদের কাছে এসে বললেন, ‘তোমরা তাকে পানি ও বরইপাতা দিয়ে গোসল দাও তিন বা পাঁচবার অথবা আরো অধিকবার যদি তোমরা ভাল মনে কর।’ আর শেষের বার তোমরা কর্পূর মিশ্রিত করবে। রাবী বলেন, ‘কিংবা তিনি বলেছেন, কিছু কর্পূর মিশাবে। গোসল সমাপ্ত হলে তোমরা আমাকে জানাবে।’ আমরা গোসল সারার পর তাঁকে জানালাম। তিনি তাঁর একটি চাদর আমাদের দিয়ে বললেন, ‘এটি তাঁর শরীরের সাথে জড়িয়ে দাও।’

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন