২১/৪০. অধ্যায়ঃ

কাফনে কামীস ব্যবহার করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯০৩

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ الْأَعْمَشِ، ح وأَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: سَمِعْتُ الْأَعْمَشَ، قَالَ: سَمِعْتُ شَقِيقًا، قَالَ: حَدَّثَنَا خَبَّابٌ، قَالَ: «هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبْتَغِي وَجْهَ اللَّهِ تَعَالَى، فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَاتَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ فَلَمْ نَجِدْ شَيْئًا نُكَفِّنُهُ فِيهِ إِلَّا نَمِرَةً، كُنَّا إِذَا غَطَّيْنَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلَاهُ، وَإِذَا غَطَّيْنَا بِهَا رِجْلَيْهِ خَرَجَتْ رَأْسُهُ، فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُغَطِّيَ بِهَا رَأْسَهُ، وَنَجْعَلَ عَلَى رِجْلَيْهِ إِذْخِرًا، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا» وَاللَّفْظُ لِإِسْمَعِيلَ "

খাব্বাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় হিজরত করলাম। অতএব আমাদের প্রতিদান আল্লাহ তাআলার যিম্মায় ধার্য হয়ে গেল। আমাদের মধ্যে যারা মারা গেল তারা স্বীয় প্রতিদান (গনীমাতের সম্পদ) কিছুই ভোগ করতে পারল না। তাদের মাঝে মুসআব ইবন উমাইর (রাঃ) একজন, যিনি উহুদের জিহাদে শাহাদাত লাভ করেছিলেন। আমরা রাতে তাঁর কাফন উপযোগী কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারছিলাম না শুধুমাত্র একটি চাদর ছাড়া।আমরা যখন তা দিয়ে তার মাথা ঢাকতাম তখন তার পা বের হয়ে যেত আর যখন পা ঢাকতাম তখন তার মাথা বের হয়ে যেত। তখন রাসূলুল্লাহ (ﷺ) চাদর দিয়ে তাঁর মাথা ঢেকে দিয়ে পা দুটিতে ঘাস (ইযখির) দিয়ে দেয়ার জন্য আমাদের নির্দেশ দিলেন। আর আমাদের মাঝে কেউ কেউ এমনও আছে যারা তাদের প্রতিদান পেয়েছে আর তা ভোগও করেছে। হাদীসের শব্দাবলী ইসমাঈল ইবন মাসউদ-এর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন