১/১৩১. অধ্যায়ঃ

পুরুষের ন্যায় স্ত্রীলোক স্বপ্ন দেখলে তার গোসল করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৬

أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: أَنَّ أُمَّ سُلَيْمٍ كَلَّمَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةُ جَالِسَةٌ فَقَالَتْ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهِ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ أَرَأَيْتَ الْمَرْأَةَ تَرَى فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَفَتَغْتَسِلُ مِنْ ذَلِكَ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ». قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا: أُفٍّ لَكِ. أَوَ تَرَى الْمَرْأَةُ ذَلِكَ؟ فَالْتَفَتَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَرِبَتْ يَمِينُكِ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ؟»

উরওয়া (রহঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) তাঁকে খবর দিলেন যে, উম্মু সুলাইম (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে কথা বলছিলেন তখন আয়িশা (রাঃ) বসা ছিলেন। উম্মু সুলাইম (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আল্লাহ সত্য সম্পর্কে (প্রশ্ন করতে) লজ্জা করতে বলেন না, আমাকে বলুন, কোন নারী যদি স্বপ্নে ঐ সকল দেখে যা পুরুষ দেখে থাকে এতে কি তারও গোসল করতে হবে? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হ্যাঁ।আয়িশা (রাঃ) বলেন, আমি তাঁকে বললাম, উহ! নারীও কি তা দেখে? তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে লক্ষ্য করে বললেন, তোমার হাতে মাটি লাগুক, তা না হলে কিভাবে সন্তান মায়ের মতো হয়ে থাকে?

[২] অর্থাৎ নারীরও পানি আছি বলেই সন্তান মায়েরও চেহারা পায়। আর তারও যখন পানি আছে, তখন স্বপ্নদোষ তো হতেই পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন