১/১৩১. অধ্যায়ঃ
পুরুষের ন্যায় স্ত্রীলোক স্বপ্ন দেখলে তার গোসল করা
সুনানে নাসাঈ : ১৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৭
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهِ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا هِيَ احْتَلَمَتْ؟ قَالَ: نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ، فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ فَقَالَتْ: أَتَحْتَلِمُ الْمَرْأَةُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَفِيمَ يُشْبِهُهَا الْوَلَدُ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বললো, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা সত্য সম্পর্কে (প্রশ্ন করতে) লজ্জা করতে বলেন না। মেয়েদের যখন স্বপ্নদোষ হয় তখন তার ওপর কি গোসল ফরজ হয়? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ! যখন সে বীর্য দেখবে।এতে উম্মু সালামা (রাঃ) হেসে দিলেন। তিনি বললেন, মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা না হলে সন্তান মায়ের সদৃশ হয় কিভাবে?
