২১/৯৪. অধ্যায়ঃ
কৃত্রের উপর জানাযার সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ২০২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০২৩
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ الشَّعْبِيِّ، أَخْبَرَنِي مَنْ «مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ مُنْتَبِذٍ، فَأَمَّهُمْ، وَصَفَّ خَلْفَهُ»، قُلْتُ: مَنْ هُوَ يَا أَبَا عَمْرٍو؟ قَالَ: ابْنُ عَبَّاسٍ
শা’বী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যে ব্যক্তি একটি ভাঙা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি আমাকে সংবাদ দিয়েছেন যে, তিনি (ﷺ) তাদের ইমামতি করলেন আর তিনি (ﷺ) তাদেরকে তাঁর পেছনে কাতারবন্দি করে দাঁড় করালেন। রাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আবু আমর! সেই ব্যক্তিটি কে ছিলেন? তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ)।
