২১/১১৭. অধ্যায়ঃ

মু'মিনদের রূহসমূহ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৭৮

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: كَذَّبَنِي ابْنُ آدَمَ، وَلَمْ يَكُنْ يَنْبَغِي لَهُ أَنْ يُكَذِّبَنِي، وَشَتَمَنِي ابْنُ آدَمَ، وَلَمْ يَكُنْ يَنْبَغِي لَهُ أَنْ يَشْتُمَنِي، أَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ، فَقَوْلُهُ: إِنِّي لَا أُعِيدُهُ كَمَا بَدَأْتُهُ، وَلَيْسَ آخِرُ الْخَلْقِ بِأَعَزَّ عَلَيَّ مِنْ أَوَّلِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ، فَقَوْلُهُ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا وَأَنَا اللَّهُ الْأَحَدُ الصَّمَدُ، لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفُوًا أَحَدٌ "

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি (ﷺ) বলেছেন: আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে অস্বীকার করে অথচ তাকে আমার প্রতি মিথ্যাচার করা উচিত ছিল না। আদম সন্তান আমাকে গালি দেয় অথচ তার জন্য উচিত ছিল না আমাকে গালি দেয়া।আমাকে তার অস্বীকার করার অর্থ হল তার এ কথা বলা যে, আমি তাকে পুনরায় সৃষ্টি করব না যেভাবে প্রথমে সৃষ্টি করেছিলাম; অথচ দ্বিতীয়বার সৃষ্টি করা আমার জন্য প্রথমবার সৃষ্টি করা অপেক্ষা কোনো কঠিন ব্যাপারই নয়। আর আমাকে তার গালি দেয়ার অর্থ হল: সে বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন; অথচ আমি আল্লাহ, একক ও অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী নই, আমি কাউকে জন্মও দেইনি, আর আমি কারও জাতও নই, আর আমার সমকক্ষও কেউ নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন