১/১৩৪. অধ্যায়ঃ
হায়যের পর গোসল প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ تَعْنِي، أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ، ثُمَّ لِتُصَلِّي»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে জনৈকা মহিলার অনর্গল রক্তক্ষরণ হচ্ছিল, উম্মু সালামা (রাঃ) তার এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (রক্তস্রাব বন্ধ না হওয়ার) যে রোগে ভুগছে সে রোগ হওয়ার আগে তার কতদিন কত রাত প্রত্যেক মাসে হায়জ আসত সে তার প্রতি খেয়াল রাখবে। মাসের সেদিন ও রাত্রিগুলোতে সালাত আদায় করবে না। তারপর সে দিনগুলো চলে গেলে সে গোসল করবে ও লজ্জাস্থান কাপড় দিয়ে বেঁধে নিবে এবং সালাত আদায় করবে।
