১/১৩৫. অধ্যায়ঃ

আক্বরা (হায়য) সম্পর্কিত বর্ণনা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৯

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ الَّتِي كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَأَنَّهَا اسْتُحِيضَتْ لَا تَطْهُرْ، فَذُكِرَ شَأْنُهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِالْحَيْضَةِ، وَلَكِنَّهَا رَكْضَةٌ مِنَ الرَّحِمِ، فَلْتَنْظُرْ قَدْرَ قُرْئِهَا الَّتِي كَانَتْ تَحِيضُ لَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ، ثُمَّ تَنْظُرْ مَا بَعْدَ ذَلِكَ فَلْتَغْتَسِلْ عِنْدَ كُلِّ صَلَاةٍ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

উম্মু হাবীবা বিনত জাহশ (রাঃ) যিনি আবদুর রহমান ইবন আওফ-এর স্ত্রী ছিলেন। তিনি ইস্তিহাযায় আক্রান্ত হলেন যা সবসময় চলতে লাগল। তাঁর এ অবস্থা রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর কাছে উল্লেখ করা হলে তিনি বললেন, তা হায়জ নয় বরং তা জরায়ুর স্পন্দন মাত্র। অতএব, সে যেন তার হায়জের সময়ের প্রতি খেয়াল রাখে এবং সে দিনগুলোতে সালাত আদায় করা হতে ক্ষান্ত থাকে। হায়জের সময় অতিবাহিত হলে সে যেন প্রত্যেক সালাতের জন্য গোসল করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন