১/২০. অধ্যায়ঃ
পায়খানা-প্রস্রাব করার সময় ক্বিবলাকে পেছনে রেখে বসা নিষেধ
সুনানে নাসাঈ : ২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ، وَلَا تَسْتَدْبِرُوهَا لِغَائِطٍ أَوْ بَوْلٍ، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا»
আবূ আইয়্যূব আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: প্রস্রাব ও পায়খানার জন্যে তোমরা কেবলামুখী হয়ে এবং কেবলাকে পেছনে রেখে বসবে না। বরং পূর্ব দিকে ও পশ্চিম দিকে ফিরে বসবে।যারা কাবা ঘর থেকে উত্তরে অথবা দক্ষিণে অবস্থানকারী তাদের জন্য এ নির্দেশ প্রযোজ্য।
