২২/৪. অধ্যায়ঃ
যুহরী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে পার্থক্য
সুনানে নাসাঈ : ২১০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১০০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الرَّحْمَةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রমজান মাসের আগমনে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।
