২২/১৪. অধ্যায়ঃ

যুহরী (রহিমাহুল্লাহ) কর্তৃক 'আয়িশাহ্ (রাঃ) থেকে উক্ত বর্ণনায় সানাদের মতভেদ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৩২

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، حَدَّثَهُ ح وأَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمْ أَزَلْ حَرِيصًا أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّتَيْنِ قَالَ اللَّهُ لَهُمَا: {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا} [التحريم: 4] وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ: فَاعْتَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ مِنْ أَجْلِ ذَلِكَ الْحَدِيثِ حِينَ أَفْشَتْهُ حَفْصَةُ إِلَى عَائِشَةَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً، قَالَتْ عَائِشَةُ: وَكَانَ قَالَ: «مَا أَنَا بِدَاخِلٍ عَلَيْهِنَّ شَهْرًا مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ» حِينَ حَدَّثَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ حَدِيثَهُنَّ، فَلَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَى عَائِشَةَ، فَبَدَأَ بِهَا، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: إِنَّكَ قَدْ كُنْتَ آلَيْتَ يَا رَسُولَ اللَّهِ أَنْ لَا تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا، وَإِنَّا أَصْبَحْنَا مِنْ تِسْعٍ وَعِشْرِينَ لَيْلَةً نَعُدُّهَا عَدَدًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً»

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি সর্বদা লালায়িত ছিলাম যে, উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে রসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণীদের মধ্য থেকে ঐ দুই সহধর্মিণী সম্পর্কে জিজ্ঞেস করব যাদের বিষয়ে আল্লাহ তা'আলা বলেছেনঃإِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا"তোমরা দু'জন যদি আল্লাহর নিকট তাওবা কর (তবে তা তোমাদের জন্য উত্তম), তোমাদের অন্তর (অন্যায়ের দিকে) ঝুঁকে পড়েছে..."- (সূরা আত্ তাহরীম ৬৬: ৪)। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন।রাবী এ হাদীসকে বিস্তারিত বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে উমর (রাঃ) বলেন, হাফসা (রাঃ) যখন আইশা (রাঃ)-এর কাছে একটি কথা প্রকাশ করায় তখন রসূলুল্লাহ (ﷺ) নিজ সহধর্মিণীদের থেকে উনত্রিশ রাত বিচ্ছিন্ন রইলেন।আইশা (রাঃ) বলেন, তখন রসূলুল্লাহ (ﷺ) অধিক রাগের কারণে বলেছিলেনঃ "আমি তাদের ঘরে এক মাস পর্যন্ত প্রবেশ করব না"; যখন আল্লাহ তা'আলা রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাদের ঘটনা ব্যক্ত করেছিলেন। অতঃপর উনত্রিশ রাত অতিবাহিত হয়ে গেল রসূলুল্লাহ (ﷺ) আইশা (রাঃ)-এর ঘরে প্রবেশ করলেন এবং তাঁকে দিয়েই পুনরায় সহধর্মিণীদের ঘরে যাওয়া শুরু করলেন, তখন আইশা (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আপনি তো কসম করেছিলেন, আপনি আমাদের ঘরে একমাস পর্যন্ত প্রবেশ করবেন না; আজকে তো আমরা উনত্রিশ রাত অতিবাহিত করলাম, আমরা তো তা গণনা করে রেখেছি। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন যে, মাসটি উনত্রিশ রাতের।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন