১/১৩৮. অধ্যায়ঃ
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য নির্ণয়।
সুনানে নাসাঈ : ২১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ يَا رَسُولَ اللَّهِ، لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনতু আবু হুবায়শ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, হে আল্লাহর রাসূল! আমি পবিত্র হই না, আমি কি সালাত ত্যাগ করব?রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা একটি শিরার রক্ত মাত্র, এটা হায়েজ নয়। যখন হায়েজ দেখা দেবে তখন সালাত ত্যাগ করবে আর যখন হায়েজের সীমা অতিবাহিত হবে তখন গোসল করে রক্ত দূর করবে এবং সালাত আদায় করবে।
