১/১৩৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২১৭ - ইস্তিহাযায় ধোয়া, ওজু ও গোসল
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য নির্ণয়।
ইস্তিহাযা হলে হায়জ শেষে রক্ত ধোয়া, ওজু ও গোসলের বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ২১৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২১৭
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: اسْتُحِيضَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ أَثَرَ الدَّمِ وَتَوَضَّئِي؛ فَإِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ». قِيلَ لَهُ: فَالْغُسْلُ؟ قَالَ: «ذَلِكَ لَا يَشُكُّ فِيهِ أَحَدٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: لَا أَعْلَمُ أَحَدًا ذَكَرَ فِي هَذَا الْحَدِيثِ «وَتَوَضَّئِي» غَيْرُ حَمَّادِ بْنِ زَيْدٍ، وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ هِشَامٍ، وَلَمْ يَذْكُرْ فِيهِ «وَتَوَضَّئِي»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাত্বিমাহ্ বিনতু আবূ হুবায়শ (রাঃ) ইস্তিহাযাহ্ হলে তিনি নাবী (ﷺ)-কে এ বিষয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! আমার ইস্তিহাযা হয়, অতএব আমি পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি সালাত ছেড়ে দিবো? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এটা হায়য নয়, বরং এটা একটি শিরার রক্ত মাত্র। অতএব, যখন হায়য দেখা দেয় তখন সালাত আদায় করবে না। আর যখন হায়য বন্ধ হবে তখন রক্তের চিহ্ন ধৌত করবে এবং ওজু করে নিবে। কারণ এটা হায়য নয়, বরং তা একটি শিরার রক্ত মাত্র। তাঁকে প্রশ্ন করা হলো, হায়য বন্ধ হওয়ার পর কি গোসল করতে হবে? তিনি বললেন, এতে কারও সন্দেহ থাকতে পারে না।
আবূ 'আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, হাম্মাদ ইবনু যায়দ ব্যতীত অন্য কেউ এ হাদীসে "তুমি ওজু করে নিবে" এ কথাটি উল্লেখ করেছেন বলে আমার জানা নেই। তিনি ব্যতীত আরো অনেকে এটি হিশাম থেকে বর্ণনা করেছেন, তবে কেউই "তুমি ওজু করে নেবে" কথাটি উল্লেখ করেননি।
সুনানে আন-নাসায়ী হাদিস ২১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফাতিমা বিনতু আবু হুবাইশ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলেন, তাঁর ইস্তিহাযা হয় এবং তিনি পবিত্র হন না; তাহলে কি সালাত ছেড়ে দেবেন? নবী (صلى الله عليه وسلم) বলেন, এটি হায়জ নয়; এটি শিরার রক্ত। হায়জ দেখা দিলে সালাত আদায় করবে না। আর হায়জ বন্ধ হলে রক্তের চিহ্ন ধুয়ে ওজু করে নিতে বলা হয়েছে। পরে গোসল সম্পর্কে প্রশ্ন হলে বলা হয়েছে, এতে সন্দেহ থাকার কথা নয়। হাদিসের শেষে ইমাম নাসাঈ (রহঃ) উল্লেখ করেন, “ওজু করবে” কথাটি হাম্মাদ ইবনু যায়দ ছাড়া অন্যদের বর্ণনায় তিনি জানেন না। তাই এই হাদিস বুঝতে বর্ণনার ভাষ্য ও সতর্ক মন্তব্য দুটোই মাথায় রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইস্তিহাযা হায়জ নয় বলে স্পষ্ট করা হয়েছে।
- হায়জ দেখা দিলে সালাত থেকে বিরত থাকতে হবে।
- হায়জ বন্ধ হলে রক্তের চিহ্ন ধোয়ার কথা এসেছে।
- গোসল সম্পর্কে প্রশ্নের জবাবে তা নিশ্চিতভাবে উল্লেখ করা হয়েছে।
