১/১৩৮. অধ্যায়ঃ
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য নির্ণয়।
সুনানে নাসাঈ : ২১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ عَمْرِو بْنِ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي فَإِنَّمَا هُوَ عِرْقٌ»
ফাতিমা বিনতে আবূ হুবায়শ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর ইস্তিহাজা হলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, যখন হায়জের রক্ত হয়, যা কালো এবং চেনা যায়, তখন তুমি সালাত থেকে বিরত থাকবে। আর যখন অন্য রক্ত হয়, তখন ওজু করে নেবে। কেননা তা একটি শিরার রক্ত মাত্র।
