২২/৩৫. অধ্যায়ঃ
এ বিষয়ে 'আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণনাকারীদের শব্দের পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ : ২১৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৮৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي يُوسُفَ الصَّيْدَلَانِيُّ حَرَّانِيٌّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامٍ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَ: سَأَلْتُهَا عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ، وَلَمْ يَصُمْ شَهْرًا تَامًّا مُنْذُ أَتَى الْمَدِينَةَ إِلَّا أَنْ يَكُونَ رَمَضَانُ»
আব্দুল্লাহ ইব্ন শফীক (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সওম বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সিয়াম পালন শুরু করতেন তখন আমরা বলতাম যে, তিনি হয়ত সিয়াম পালন করেই যাবেন আর যখন সিয়াম ত্যাগ করতেন তখন আমরা বলতাম যে, তিনি হয়ত আর সিয়াম পালন করবেন না। আর তিনি (ﷺ) মদিনায় আসার পর থেকেই রমজান মাস ছাড়া কখনো এক মাস সিয়াম পালন করেননি।
