২২/৩৭. অধ্যায়ঃ

সন্দেহের দিনে সিয়াম পালন করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৮৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ أَبِي يُونُسَ، عَنْ سِمَاكٍ، قَالَ: دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي يَوْمٍ قَدْ أُشْكِلَ مِنْ رَمَضَانَ هُوَ أَمْ مِنْ شَعْبَانَ، وَهُوَ يَأْكُلُ خُبْزًا وَبَقْلًا وَلَبَنًا، فَقَالَ لِي: هَلُمَّ، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، قَالَ وَحَلَفَ بِاللَّهِ: لَتُفْطِرَنَّ، قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَرَّتَيْنِ، فَلَمَّا رَأَيْتُهُ يَحْلِفُ لَا يَسْتَثْنِي تَقَدَّمْتُ قُلْتُ: هَاتِ الْآنَ مَا عِنْدَكَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ أَوْ ظُلْمَةٌ، فَأَكْمِلُوا الْعِدَّةَ عِدَّةَ شَعْبَانَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، وَلَا تَصِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ»

সিমাক (রহঃ) হতে বর্ণিতঃ

এমন একদিন আমি ইকরিমা (রহঃ)-এর নিকট গেলাম যে দিনটি রমজান না শা'বান সন্দেহ ছিল। তিনি রুটি ও সবজি খাচ্ছিলেন এবং দুধ পান করছিলেন। তিনি আমাকে বললেন: আসো [এবং খাও] আমি বললাম, আমি তো সাওম পালন করছি। তিনি আল্লাহর নামে শপথ করে বললেন, তোমাকে অবশ্যই সাওম ভাঙতে হবে। আমি দুইবার বললাম: সুবহানাল্লাহ। যখন আমি তাঁকে দেখলাম যে, তিনি শপথ করছেন এবং আমাকে ছাড়ছেন না। আমি নিজেই এগিয়ে গিয়ে বললাম: এখন আপনার কাছে কি আছে আনুন।তিনি বললেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা [রমজান মাসের] চাঁদ দেখে সাওম পালন করবে এবং [শাওয়াল মাসের] চাঁদ দেখে সাওম ভঙ্গ করবে। তবে হ্যাঁ, তোমাদের এবং চাঁদের মাঝখানে যদি মেঘ অথবা অন্ধকার আড়াল হয় তবে তোমরা শা'বান মাসের গণনা পূর্ণ করে নেবে। রমজান মাস আসার পূর্বে তোমরা সওম পালন দ্বারা রমজান মাসকে সংবর্ধনা জানাবে না। আর একদিনের সাওম পালন দ্বারা রমজান মাসকে শা'বান মাসের সাথে একত্রিত করবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন