২২/৪১. অধ্যায়ঃ
সিয়াম পালনের ফাযীলাত, এ প্রসঙ্গে 'আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে আবু ইসহাক্ব (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২১১
أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى، يَقُولُ: الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلِلصَّائِمِ فَرْحَتَانِ حِينَ يُفْطِرُ، وَحِينَ يَلْقَى رَبَّهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "---[حكم الألباني] صحيح لغيره
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আলী ইবনু আবূ তালিব (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: আল্লাহ তাআলা বলেছেন: সাওম আমারই জন্য আর আমিই তার প্রতিদান দেব। সাওম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে ইফতার করে এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। ঐ সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ, সিয়াম পালনকারীর (ক্ষুধাজনিত কারণে নির্গত) মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধি থেকে বেশি পছন্দনীয়।
