১/২২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৩ - পবিত্রতা
ঘরের ভেতরে ক্বিবলামুখী হয়ে বসার অনুমতি
সুনানে আন-নাসায়ী : ২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ»
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমাদের ঘরের ছাদে উঠেছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)-কে বাইতুল মাকদিসের দিকে মুখ করে পায়খানা-প্রস্রাবের প্রয়োজনে দুটি ইটের উপর বসা অবস্থায় দেখেছি।
[১] হানাফী মাযহাব অনুযায়ী ঘরের ভেতরে ও বাইরে কোথাও কেবলামুখী হয়ে কিংবা কেবলাকে পেছনে রেখে পেশাব-পায়খানায় বসার অনুমতি নেই। এ হাদীস উল্লেখিত ঘটনাটি নিষেধাজ্ঞা আরোপের পূর্বেকার ঘটনা কিংবা নবী করীম (ﷺ) বিশেষ কোন ওজরবশত ঐরূপ করেছিলেন।
