২২/৭৫. অধ্যায়ঃ

পুরো বছরের দুই-তৃতীয়াংশকাল সওম পালন করা এবং এ বিষয়ে রিওয়ায়াতে বর্ণনাকারীদের ইখতিলাফ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৮৭

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ بِمَنْ يَصُومُ الدَّهْرَ كُلَّهُ، قَالَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ» أَوْ «لَمْ يَصُمْ وَلَمْ يُفْطِرْ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمَيْنِ وَيُفْطِرُ يَوْمًا؟ قَالَ: «أَوَ يُطِيقُ ذَلِكَ أَحَدٌ؟»، قَالَ: فَكَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا؟ قَالَ: «ذَلِكَ صَوْمُ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ»، قَالَ: فَكَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمَيْنِ؟ قَالَ: «وَدِدْتُ أَنِّي أُطِيقُ ذَلِكَ»، قَالَ: ثُمَّ قَالَ: «ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، هَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ»

আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ

উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! পুরো বছর সাওম পালনকারী ব্যক্তির হুকুম কি? তিনি (ﷺ) বললেন, সে সিয়াম পালন করেনি আর ইফতারও করেনি অথবা তিনি (ﷺ) বললেন, সে সাওম পালন করেনি এবং ইফতারও করেনি।তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! দুই দিন সাওম পালনকারী এবং একদিন সাওম ভঙ্গকারীর হুকুম কি? তিনি (ﷺ) বললেন, এও কি কারো দ্বারা সম্ভব?তিনি বললেন, একদিন সাওম পালনকারী এবং একদিন সাওম ভঙ্গকারীর হুকুম কি? তিনি (ﷺ) বললেন, এ হল দাউদ (আঃ)-এর সাওম।তিনি (উমর (রাঃ)) বললেন, একদিন সাওম পালনকারী এবং দুই দিন সাওম ভঙ্গকারীর অবস্থা কেমন হবে? [উত্তরে] তিনি (ﷺ) বললেন, আমি কামনা করি, আমি যেন সেই শক্তি পাই।উমর (রাঃ) বলেন, অতঃপর তিনি (ﷺ) বললেন: রমজানের মাসের সাওম এবং প্রতি মাসে তিনদিন সাওম পালন করা, সারা বছর সাওম পালন করার সমান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন