১/১৫০. অধ্যায়ঃ
অপবিত্রতার গোসলে নারীর মাথার বেনী না খোলা
সুনানে নাসাঈ : ২৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪১
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي أَفَأَنْقُضُهَا عِنْدَ غَسْلِهَا مِنَ الْجَنَابَةِ؟ قَالَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ تُفِيضِينَ عَلَى جَسَدِكِ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার মাথার বেনী বেশ শক্ত করে বাঁধা। আমি কি আমার অপবিত্রতার গোসলের সময় তা ধোয়ার জন্য খুলে ফেলবো? তিনি বললেন, তুমি তোমার মাথায় তিন অঞ্জলি পানি দিবে পরে তোমার শরীরে পানি ঢালবে।
[১] যে সমস্ত স্ত্রীলোকের চুল লম্বা এবং ঘন, তাদের জন্য জানাবাতের গোসলের সময় চুলের গোড়া ভিজলেই যথেষ্ট। বেণী বা খোপা না খুলেও তা করা যায়।
